রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা–বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নিয়মিত সংঘটিত দুর্ঘটনা প্রতিরোধে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
সভায় সড়ক ও জনপদ বিভাগের (সাসেক প্রকল্প–২) উপ–প্রকল্প ব্যবস্থাপক মো. সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. নেজামুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যম কর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় মহাসড়কের ওই স্থানে পাশের রাস্তা খুলে দেওয়া, সড়কের গাছ অপসারণ ও রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।
সভায় সড়ক ও জনপদ বিভাগ (সাসেক প্রকল্প–২) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা–কর্মচারী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা