ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৪:৫১

প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। অক্টোবর-নভেম্বরের মধ্যে তাদের ঘরে নতুন অতিথি আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। যদিও এই দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এনডিটিভি জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার গর্ভাবস্থার গুঞ্জন চলছিল। তবে বিষয়টি নিয়ে তারা নীরব ছিলেন। গুঞ্জনের পর থেকেই ক্যাটরিনা আড়ালে রয়েছেন। সন্তান জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন এবং সন্তানের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন।

সম্প্রতি ভিকি কৌশলের অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার ট্রেলার প্রকাশের সময় সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘যদি কোনো সুসংবাদ থাকে, আমরা আনন্দের সঙ্গে সবার সঙ্গে তা ভাগ করব। তবে আপাতত এই খবরের কোনো সত্যতা নেই। এখন ব্যাড নিউজ উপভোগ করুন, আর যখন গুড নিউজ থাকবে, আমরা অবশ্যই আপনাদের জানাব।’

ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় জমকালো কিন্তু ঘনিষ্ঠ পরিসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিশেষ মুহূর্তে তাদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তরা সবসময় ভালোবাসা ও একসঙ্গে থাকার ঝলক পান।

ভিকি কৌশল সর্বশেষ অভিনয় করেছেন ঐতিহাসিক পটভূমির সিনেমা ছাভা-তে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে।

এমএসএম / এমএসএম

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়