ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃষ্টিকটু’ পোশাক, ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৫ বিকাল ৫:১৯

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানে অংশ নেওয়া একজন নারী মডেল বসে আছেন। তার পরে থাকা পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা। ছড়িয়ে পড়া ভিডিও থেকে স্থির চিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

তিনি ওই মডেলের পোশাক ও এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও প্রশ্ন তুলেছেন। এসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। মুক্তি নিজের ফেসবুক হ্যান্ডলে লিখেছেন, জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, জানার ইচ্ছাও নেই। শুধু এতটুকুই জানি এই হলো অ্যাওয়ার্ড প্রগ্রামের অবস্থা, আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন।

মুক্তির এই আহ্বানের সঙ্গে চলচ্চিত্রের অনেকেই একাত্মতা জানিয়েছেন। অভিনেত্রী রত্না কবির বলছেন, ‘খুবই দুঃখজনক! এগুলো দেখলে লজ্জা লাগে।’ 

একজন লিখেছেন, ‘এখন তো আপু অ্যাওয়ার্ড জিনিসটা একেবারে সস্তা হয়ে গেছে।কিছু প্রতিষ্ঠান আছে এসব অখাদ্য স্বঘোষিত তারকাদের কাছ থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট নিয়ে ওদের পুরস্কৃত করছে। এটাও এক ধরনের বিজনেস। আর ঘুরেফিরে দেখি এরাই প্রতিটি অনুষ্ঠানে পুরস্কৃত হচ্ছে।’
মুক্তির মতো অনেকেই এই ছবিগুলো শেয়ার করে এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিষয়ে প্রশ্ন তুলেছেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?