প্রকাশ্যে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল ইঙ্গিত, ভয়ংকর ঘটনার সাক্ষী সোহা আলী খান
বিদেশের মাটিতে কুরুচিকর ঘটনার সম্মুখীন হলেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান। সোহা ভারতীয় অভিনেত্রী এবং সাইফ আলী খানের ছোট বোন। তাঁর পরিবারেরও যথেষ্ট সম্মান রয়েছে ভারতে। নবাব পতৌদির কন্যা তিনি।
তবে সেই অভিনেত্রীকেই বিদেশে গিয়ে বাজে এক পরিস্থিতির শিকার হতে হলো! একেবারে সর্বসমক্ষেই অশ্লীল ইঙ্গিত করা হলো অভিনেত্রীর দিকে! হাউটারফ্লি ইউটিউব চ্যানেলে দ্য মেল ফেমিনিস্ট পডকাস্টের সর্বশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন সোহা আলী খান। আর এই কথোপকথনের সময়, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাকে কখনো প্রকাশ্যে ফ্ল্যাশ করা হয়েছিল কিনা। জবাবে সোহা জানান যে প্রকাশ্যে তাঁকে গোপনাঙ্গ দেখানো হয়েছিল। বলেন, ‘হ্যাঁ ইতালিতে।
স্পষ্টতই, এটি প্রায়শই ঘটে। কিন্তু প্রকাশ্য দিবালোকে? হ্যাঁ। তাদের উদ্দেশ্য কী? আমি সেটা বুঝতে পারছিলাম না। আমরা বোঝার জন্য তাদের মতো হতেও চাই না।
’
সোহা স্বীকার করেছেন যে তার ব্যাকগ্রাউন্ড তাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে, যা নারীরা প্রতিদিন মুখোমুখি হন। সোহা বলেন, ‘আমি বুঝতে পারি যে আমার জীবন অনেক সুবিধার। যা আমার জীবন রক্ষা করা হয়েছে। আমি খুশি যে আমি এমন অভিজ্ঞতা পাইনি। আমি জানি যে গণপরিবহন ব্যবহার করেন এমন অনেক নারীর সঙ্গে প্রতিদিন কিছু না কিছু ঘটে।
’তবে বাইরে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেও তিনি বলিউডে ‘কাস্টিং কাউচ’-এর ঝুঁকি এড়াতে পেরেছেন বলেও জানান। কারণ তার পরিবার বিনোদন জগতে পরিচিত। সোহার কথায়, ‘সবাই জানে আমার পরিবারে সাইফ এবং শর্মিলা আছে। তাই এই সুযোগটি আমার জন্য সহজ ছিল।’
এমএসএম / এমএসএম
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!