ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে ৮ বছরের শিশুকে হত্যা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ১১:৫৮

মাদারীপুরের শিবচরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে রতন নামের ৮ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছ। একই সাথে থাকা ৯ বছরের ওপর শিশুটিকেও হত্যার উদ্দেশ্যে গলায় বৈদ্যুতিক তার পে‍ঁচিয়ে নির্মমভাবে নির্যাতন করে গুরুতর আহত করা হয়। আহত শিশুটির দেয়া তথ্যমতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকা থেকে হত্যাকারীকে গ্রেফতার ও নিহত শিশুর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রতন উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরকান্দী গ্রামের জসিম মোল্লার ছেলে ও আহত সোহান একই গ্রামের নাসির শিককদারের ছেলে। ঘাতক মেহেদি (২০) একই এলাকার আনসু বেপারির মেয়ের ঘরের ছেলে। কিছুদিন হয় সে ঢাকা থেকে নানা বাড়ি বেড়াতে এসেছে। মেহেদীকে গ্রেপ্তারের  পর সে হত্যার কারণ হিসেবে লুডু খেলার মতো তুচ্ছ ঘটনাকে উল্ল্যেখ করে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইলে লুডু খেলা নিয়ে শিশু রতন ও সোহানের সাথে কথা কাটাকাটি হয় মেহেদির। তখন ওই দুই শিশু মেহেদীকে বকা দেয়। এই জের ধরে পরিকল্পনা করে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গ্রিল খাওয়ানোর প্রোলোভন দেখিয়ে শিশু রতন ও সোহানকে নিয়ে  কাঁঠালবাড়ী ইউনিয়নের সীমানা পদ্মাসেতুর সংযোগ সড়কের ফোর লেনের ধারে নিয়ে আসে ঘাতক মেহেদি। এরপর সোহানকে খাবার আনার কথা বলে দূরে রেখে রতনকে রাস্তার ধারে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এর কিছুক্ষণ পর কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন বালুর মাঠে নিয়ে সোহানের গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায় ঘাতক মেহেদি। এ সময় সোহানের চিৎকারে লোকজন জড়ো হলে ঘাতক মেহেদি পালিয়ে যায়।  পরে সোহানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল আনিসুর রহমান বলেন, সোহানের দেয়া তথ্যমতে আমরা এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক মেহেদিকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতের দেয়া তথ্যে শিশুটির লাশ উদ্ধার করেছি। মেহেদি হত্যাকাণ্ডের কথা  স্বীকার করেছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত