কুড়িগ্রামের চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনেরউদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ এর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকগন অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, জেলার সকল সমস্যা একসাথে সমাধান সম্ভব নয় সকলকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাল্য বিয়ে, মাদক, অন লাইন জুয়া সহ সকল সমস্যা থেকে উত্তরণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল, খেলাফত মজলিসের সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী,প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সাংবাদিক হুমায়ুন কবির, শাওরাত সোহেল, ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা প্রমুখ।
বক্তাগণ চিলমারীর সমস্যা ও বিভিন্ন সম্ভাবনা গুলো তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন নুর আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী জিয়াউর রহমান জুয়েল।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল