ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পাঁচবিবিতে চাঁদা দাবি করে ল্যাব অপারেটরকে মারপিট, ইউপি সদস্যসহ আটক ১


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১:২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা দাবির একটি ঘটনাকে কেন্দ্র করে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানকে (৩২) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। এসময় সহকর্মীরা আহত সাইদারকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

মামলার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমানের মোবাইল ফোনে একটি নম্বর থেকে কল দিয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের নাম ভাঙিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি নিয়ে গত ১১ সেপ্টেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষক উভয় পক্ষকে নিয়ে বিদ্যালয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সাইদার ইউপি সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো জোরালো প্রমাণ দিতে না পারায় ইউপি সদস্য শফিকুল মানহানির অভিযোগ এনে লিখিত অভিযোগ দাখিল করেন। এ নিয়ে গত রোববার (১৪ সেপ্টেম্বর) বৈঠক হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুনরায় বৈঠকের কথা ছিল। কিন্তু তার আগেই সকাল সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য শফিকুল ইসলাম, তার ছেলে, ভাগিনা ও এক বহিরাগতসহ বিদ্যালয়ে প্রবেশ করে সাইদারকে খুঁজতে থাকেন। একপর্যায়ে কম্পিউটার ল্যাবে তাকে পেয়ে এলোপাতাড়ি মারধর করেন। এসময় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা এগিয়ে এলে ইউপি সদস্য শফিকুল প্রধান শিক্ষক ও সাইদারকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, “সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি, শুধু একটু ধাক্কাধাক্কি হয়েছে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী মণ্ডল বলেন, “স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম পূর্বশত্রুতার জেরে স্কুল কক্ষে প্রবেশ করে কম্পিউটার ল্যাব অপারেটর সাইদারের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমরা শিক্ষক-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।” পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে রাকিবুলকে আটক করা হয়েছে।”

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন