কুড়িগ্রামে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগকৃত শিক্ষকদের সম্মানে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ সোমবার বিকালে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হল রুমে প্রায় ২ শত সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।
মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সবুর খাঁন প্রধান উপদেষ্টা,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনে শহর শাখা , মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপদেষ্টা,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা, মাস্টার রুহুল আমিন, সহ-সভাপতি,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা,ইমরান বিন সোলায়মান, সেক্রেটারি,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা প্রমুখ।
আলোচনা সভায় প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খাঁন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন দীর্ঘদিন অপেক্ষা, সংগ্রাম ও মেধার মাধ্যমে আপনারা আজ শিক্ষকতার মহান আসনে বসেছেন।সুতারাং আপনাদের মাধ্যমে সমাজের সকল বৈষম্য দূরীকরণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘূষখোর রুখে দিতে হবে এবং ব্যক্তি পর্যায়ে আদর্শ শিক্ষক ও গবেষণায় মনোনিবেশ করতে হবে।
প্রধান অতিথি মাওলানা আব্দুল মতিন ফারুকী জানান জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা একটা সুন্দর পরিবেশে পেয়েছি। সুতারাং আজ এরকম পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের সুযোগ পেয়েছি।আর্দশ শিক্ষক ফেডারেশনে যারা আর্দশ হতে চায় তারাই আজ এ অনুষ্ঠানে এসেছে।সমাজের মধ্যে শিক্ষকতা পেশা সবচেয়ে মহান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ