ঘুষ চাওয়া ও অনিয়মের অভিযোগে অভয়নগরের সেই মোহরাকে কারণ দর্শানোর নোটিশ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের ক্ষেত্রে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহরার মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ২৭৫ নং স্বারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর (২০২৫) বিকেল আড়াইটার দিকে এক সেবাগ্রহীতার কাছে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ৪,০০০ টাকা দাবি করেন রফিকুল ইসলাম। বিষয়টি সেবাগ্রহীতা তাৎক্ষণিকভাবে সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হুসাইনকে অবহিত করলে তিনি অভিযুক্তকে সতর্ক করেন। এসময় দলিলের ফি আদায় নিয়ে কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রফিকুল এবং এজলাস কক্ষে উপস্থিত সেবাগ্রহীতাদের সামনে নির্দেশমূলক ভঙ্গিতে উচ্চস্বরে কথা বলেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মোহরার রফিকুল ইসলাম বিভিন্ন সময়ে উর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করে আসছেন। যা সরকারি কর্মচারি আচরণ (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের শামিল।এ ঘটনায় কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না -তা দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা