ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:৩৮

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীসার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। ফলে ক্ষতির মুখে পড়ছেন চরাঞ্চলের কৃষকরা।

স্থানীয়রা জানায়, পানি আরও বৃদ্ধি পেলে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্য ফসলের ক্ষতি হবে। আর দ্রুত পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত হবেন তারা।

মঙ্গলবার স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তার অববাহিকার মাঝের চর এলাকার করিম  জানান, তিস্তার পানি কখন বাড়ে কখন কমে কিছুই বুঝি না। পানি বাড়ার ফলে তার প্রায় দুই একর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

একই কথা জানান ওই এলাকার কৃষক বাদশাসহ  কয়েকজন কৃষক।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী দুইদিন তিস্তা,ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে কুড়িগ্রাম জেলার নদ-নদীগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার