কুড়িগ্রামে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে আর ডি আর এস ট্রোসা প্রকল্পের উদ্যোগে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আর ডি আর এস কুড়িগ্রামের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, আর ডি আর এস বাংলাদেশ ট্রোসা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড.এ.কে.এম সালাহ্ উদ্দিন সহ প্রকল্প কর্মকর্তা ও প্রান্তিক মৎস্যজীবীরা। মৎস্য খাতে ভোক্তা এবং বাজার অংশীদারদের সম্পৃক্তকরণ সহ কমিউনিটি-পরিচালিত মৎস্য আবাসস্থলসমূহ পুনরুদ্ধার করণে সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭