ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চরবাগডাঙ্গায় নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১:৫

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে প্রতিশ্রুতি দিলেন ইউপি প্রশাসনিক কর্মকতা। বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের, ইউপি প্রশাসনিক কর্মকতা মো: তানজিমুল ইসলাম।

আজ চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা- ২ প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকতা।

  তিনি বলেন, ব্র্যাকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের বিদেশফেরতরা অনেক সেবা পাচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকেও তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি তিনি মাঠপর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে আরও বেশি সচেতনতামূলক প্রচারণা করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম(ভাইস প্রিন্সিপাল) । কর্মশালায় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় বিদেশ-ফেরত অভিবাসীরা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: মতিউর রহমান (সরকারি শিক্ষক) তিনি তার বক্তব্যের অভিবাসীদের সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। এবং ব্র্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কে কাউন্সেলিং সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জিন্নাত আলী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি’র সাইকো সোশ্যাল কাউন্সিলর মো: গোলাম রাব্বানী, নিজের উপস্থাপনায় তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রত্যাশা-২ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা