ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মনোহরগঞ্জে যাত্রীবাহী ইজিবাইকের উপর বাসের চাপ নিহত ২ আহত ২


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ২:১০

কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী ইজিবাইকের উপর চাপা দিয়েছে বাস। এতে ২ জন নিহত ২ দুইজন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন  খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মোঃ শাহ আলম (৫৫)মোঃ বাদল(২০)। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন হতাহতদের বাড়ি উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে। মঙ্গলবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে খিলা বাজারে  এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল।এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইক চালকসহ আরো তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে  ঘটনাস্থলেই একজন মারা যান। ইজিবাইক চালক ও অপর দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে বাদল নামে আরো এক যাত্রী মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুতগতিতে পালিয়ে গেলেও বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে। আর নিহতের স্বজনরা লাশটি বাড়ি নিয়ে গেছে। হাসপাতালে আরো একজন ইন্তেকাল করেন।  পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আদেল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক করা হয়। মৃতদের লাশ ডাক্তারী প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন