ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলা বিএনপি’র কঠোর নির্দেশনা; সালিশ-দাঙ্গায় সম্পৃক্ত না থাকার আহ্বান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৩:৪২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপি’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতমূলক মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক ও আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই সকলকে কেবল রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিএনপি কর্মীদের সর্বদা জনগণের সাথে ভদ্র, অমায়িক ও মানবিক আচরণ করতে হবে। জনগণই আন্দোলনের মূলভিত্তি—তাই তাদের পাশে থেকে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের মাধ্যমেই দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে—এই নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার