পটুয়াখালীতে ৭ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
বিএসসি শিক্ষার্থীদের ৩ দফা দাবি ‘অযৌক্তিক দাবি’র বিরুদ্ধে এবং নিজেদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, প্রকৌশল সেক্টরের পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত ‘অসম ও অযৌক্তিক কমিটি’ প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্র কর্তৃক বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন, পটুয়াখালী জেলা শাখা।
আজ বুধবার সকাল ১১টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা এসে শেষ করে। পরে শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে। এ সময় রাস্তার দুপাশে সড়কে শতশত গাড়ির যানজট আটকা পড়ে ভোগান্তিতে শিকার হয় সাধারণ যাত্রীরা।
বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পকারখানা, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ তাদের পেশাগত সমস্যা সমাধানের পরিবর্তে এক শ্রেণির ডিগ্রি প্রকৌশলী অযৌক্তিক দাবি তুলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে সম্প্রতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা দেশের আইনের শাসন ও গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি বলে দাবি করেন তারা।
সরকার যদি দ্রুত এসব সমস্যার সমাধান না করে তবে আন্দোলন আরও তীব্র করা হবে। দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীরা একত্রিত হয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তারা আরো বলেন, বিএসসি ডিগ্রীধারীদের উত্থাপিত দাবী সম্পূর্ণ অযৌক্তিক। দশম গ্রেড আমাদের জন্য নির্ধারিত, যা গেজেটভুক্ত, কেন তারা দশম গ্রেড দাবী করছে। কখনো তাদের এ দাবীবপূরণ হবে না। আমরা দরকার হয় আরও কঠোর আন্দোলন গড়ে তুলে রাজপথে রক্ত ও জীবন দিব, তবু আমদের দশম গ্রেড ছাড়বোনা। আমাদের সাত দফা দাবি মানতেই হবে।
পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি