ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংযোগ সড়কবিহীন সেতু : ব্যবহার করছে মাত্র পাঁচটি পরিবার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৩:৩২

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় তিন কোটি টাকায় নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে পড়ে আছে অচল অবস্থায়। 

উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তরপাড়া খালের উপর নির্মিত এ সেতুটি যথাযথ স্থানে না হওয়ায় এর সুফল পাচ্ছে না এলাকাবাসী।

স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উর রহমান জাহিদের বাড়ির সামনে সেতুটি নির্মাণ করা হয়েছে। ফলে মাত্র পাঁচ-ছয়টি পরিবার এটি ব্যবহার করতে পারছে, অথচ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে রয়েছেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে তিন কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। তবে সংযোগ সড়ক না থাকায় কাজের ৮০ শতাংশ শেষ হলেও সেটি কার্যত পরিত্যক্ত হয়ে আছে।

স্থানীয়রা অভিযোগ করেন, জনগণের টাকায় নির্মিত এ অবকাঠামো ব্যক্তি স্বার্থে ব্যবহার করায় সরকারি অর্থের অপচয় হয়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি সচল করা এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। 

বেংনাই গ্রামের আয়নাল শেখ, বয়াত আলী, মুনছুর আলীসহ অনেকে বলেন, প্রকৃত স্থানে ব্রিজ হলে অন্তত কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হতো। এখন এটা শুধু একটি পরিবারের রাস্তা। এত টাকা খরচ করে এমন ব্রিজ করার মানে নেই। 

গত ৫ আগস্টে সরকার পতনের পর ওই কাজের  ঠিকাদার আমিনুল ইসলাম দীর্ঘ দিন ধরে আত্মগোপনে রয়েছেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভূমি অধিগ্রহণের জটিলতা রয়েছে। এলাকাবাসী জমি দিলে সংযোগ সড়ক তৈরি করে সেতুটি সচল করা সম্ভব।

এমএসএম / এমএসএম

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত