ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৭-৯-২০২৫ বিকাল ৬:৩

নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কাশিম উদ্দিনকে (৩২) আটক করেছে র‌্যাব-৫। 

আটককৃত কাশিম উদ্দিন সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে। বুধবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে কাশিমকে আটক করা হয়।

 র‌্যাব সূত্রে জানা যায়, ১৪ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কাশিম উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন কাশিম। গত ১০ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারধর করেন তিনি। এ সময় রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত একটি স্টিলের ধারালো পাট্টা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। 

পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত কাশিমকে গ্রেপ্তার করা হয়।

 সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক