‘পোশাক নিয়েই সবাই আমার বিচার করে ফেলে’
ক্যারিয়ার বা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে হয়— এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার সাহসী পোশাক, সম্পর্ক ও ক্যারিয়ারকে কেন্দ্র করে সমালোচনা করা হয়েছে। তবে এসব নিয়ে আর নিজেকে ব্যাখ্যা করতে চান না তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমার কী করা উচিত, কী উচিত নয় তা নিয়ে মানুষ উপদেশ দেয়! আমার কর্মজীবন, পোশাক কিংবা সম্পর্ক- সবকিছু নিয়ে বিচার করে। যেদিন থেকে আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেছি, সেদিনই মুক্তি পেয়েছি। নিজেকে নিয়ে আমি যে গল্প লিখব, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
অভিনেত্রী আরও বলেন, “আমাকে অনেক সময় ‘খুব সাহসী’ বা ‘খুব স্পষ্টভাষী’ বলা হয়। এখন আমি এটাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখি। যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে তারা হয়তো আমার জন্য যথেষ্ট নন।”
১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিল মালাইকার। প্রায় ১৯ বছর সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন তিনি। তবে সেই সম্পর্কও বেশ কিছু দিন আগে ভেঙে যায়।
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে