ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নায়িকার খোলস ছাড়ছেন শুভশ্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১২:৩২

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি যে বিনোদন ইন্ডাস্ট্রিতে ‘লম্বা রেসের ঘোড়া’, সেটি বললেও অত্যুক্তি হয় না। একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন অভিনেত্রী। 
একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। উপরন্তু তার ‘গৃহপ্রবেশ’ পারফরম্যান্স বহুল প্রশংসিত হয়েছে সমালোচক থেকে দর্শকমহলে। গত আগস্টে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’তেও নজর কেড়েছেন তিনি। সব মিলিয়ে এককথায় বলা যায়, শুভশ্রীর বৃহস্পতি এখন তুঙ্গে। এবার নতুনরূপে আবির্ভাব ঘটতে চলেছে তার অভিনয় ক্যারিয়ারে।
প্রেমিকার খোলস থেকে বেরিয়ে ভিন্ন রকম চরিত্রে হাজির হয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার ‘ধূমকেতু’, ‘গৃহপ্রবেশ’ সিনেমা দিয়ে এখনো আলোচনায় অভিনেত্রী। এর মধ্যেই নতুন খবর—এবার কৌশিক গাঙ্গুলির সঙ্গে অ্যাডভেঞ্চারের ফন্দি আঁটছেন তিনি। ফাঁস হয়ে গেল তাদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন শুভশ্রী, যেখানে তার সঙ্গে দেখা গেছে কৌশিক গাঙ্গুলিকে। দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন।
ছবির ক্যাপশনেও তাই লেখা হয়েছে— ‘হাসতে হাসতে খুন করে দেব।’ কৌশিকও সেই ছবিটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে নিয়েছেন।
যদিও নতুন সিনেমা নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা না দিলেও জানা গেছে, নতুন থ্রিলার সিনেমা শুরু করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আর সেখানেই প্রথমবারের মতো খলঅভিনেত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে।
কৌশিক গাঙ্গুলির পরবর্তী সিনেমার অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। পরিচালক নিজেও সেই সিনেমায় থাকছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকেও। সব কিছু ঠিক থাকলে পূজার পর কিংবা বছর শেষে টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন শুটিংয়ে বলে জানা গেছে।

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?