ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে কৃষি সেক্টরে মালিক-শ্রমিক সংলাপ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৩:৫

পাঁচবিবিতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ কর্মক্ষেত্র বিনির্মাণে ‘কৃষি সেক্টরে মালিক-শ্রমিক সংলাপ’ বিষয়ক আলোচনা সভা বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের হলরুমে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের (বিএসএসএফ) উপজেলা শাখার আয়োজনে ও ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশ কাউন্সিলের (আইটিইউসি-বিসি) সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সায়েম উদ্দিন সরদার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি সংরক্ষণ ও উদ্ভিদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইমারত শ্রমিক ইউনিয়নের সম্পাদক লাবু সরদার, চালকল, চাতাল, বয়লার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. উকিল উদ্দিন, সংযুক্ত আদিবাসী ক্ষেতমজুর সংগঠনের সভাপতি সহদেব সিং, ছবি রানী প্রমুখ।

সভায় বক্তারা যত্রতত্র বৃক্ষনিধন, জলাশয়-পুকুর ভরাট, ইটভাটার কালো ধোঁয়া, কৃষিক্ষেতে অধিক কীটনাশক ব্যবহার ও পলিথিন ব্যবহার রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার