ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি'র পরিচিতি সভা অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১:২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আনোয়ারা উপজেলার নবগঠিত রায়পুর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার ফুলতলী সমুদ্র সৈকতের একটি রেষ্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আবদুর রহমান (নাগু)'র সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সমাজকল্যাণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনুচ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, বিশেষ অতিথি ছিলেন অর্থ সম্পাদক আহমদ নুর, রায়পুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন (বাশিঁ), আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন শাহেদ, শাহেদুল ইসলাম শাহেদ, মো. নিজাম উদ্দিন, মো: আমান, মো. হামিদ সহ ইউনিয়নের নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা মৎস্যজীবীদের অধিকার রক্ষা, সংগঠনের কার্যক্রম বিস্তার এবং উপকূলীয় এলাকায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জেলে সমাজের উন্নয়ন ও সুরক্ষায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি'র আনোয়ারা ৩নং রায়পুর ইউনিয়নে আবদুর রহমান নাগুকে সভাপতি ও মোহাম্মদ হোসেন বাশিঁকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম জেলা কমিটি৷

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার