নেত্রকোনা মদনের ডাকাতি মামলার আসামী ইয়াবা সম্রাট আরিফ গ্রেপ্তার
নেত্রকোনার মদনে ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামের এক যুবককে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড় এলাকার মদন-চট্রগ্রামে সড়কের যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফুল ইসলাম (আরিফ)উপজেলার মদন ৩নং ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,গাইবান্ধা জেলার ২০১৩ সালের একটি ডাকাতি মামলার আসামী আরিফুল ইসলাম আরিফ। ওই মামলায় তার বিরুদ্ধে গাইবান্ধা আদালত ওয়ারেন্ট জারী করে। মদন থানার পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে আসছে। বুধবার বিকালে আরিফ তার যাত্রীবাহী আশেকে হাওলাপুরী বাসে করে চট্রগ্রাম যাচ্ছিলেন।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ্ বলেন,২০১৩ সালে গাইবান্ধা জেলায় ডাকাতির মামলায় ইয়াবা সম্রাট আরিফুল ইসলাম (আরিফ) কে (৩৫) যৌথ বাহিনী চট্টগ্রাম গামি হাওলাপুরি যাত্রীবাহী বাস থেকে সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়েছে। আগামীকাল তাকে নেত্রকোনা কোর্ট আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,আরিফুল ইসলাম(আরিফ) ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেফতার হয়। তখন তার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলা নং ২৮(১১)১৫। উক্ত মামলায় ২০২৩ সালে আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজন মামলা রয়েছে। এই মামলা গুলো আদালতে বিচারাধীন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার