ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

অভয়নগরে শামীম হত্যা মামলায় দুইজন রিমান্ডে


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ২:৩

যশোরের অভয়নগরের শুভরাড়া গ্রামের শামীম শেখ হত্যা মামলায় দুইজনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। এ মামলার অপর আসামি নাঈম কাজীর রিমান্ড নামঞ্জুর করেছেন বিচারক। আসামিরা হলো, অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে আরমান আকুঞ্জি ও আব্দুল মজিদ গাজীর ছেলে মিজান গাজী। গত ১৭সেপ্টেম্বর (বুধবার) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শামীম শেখ ও তার বন্ধুরা শুভরাড়া গ্রামের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এসময় আসামিরা সেখানে এসে তাদের চোখে লাইট মারে। শামীমের বন্ধু আরমান 'তোরা কারা' বলা মাত্র তাদের মধ্যে থেকে একজন বলে গুলি লোড কর। এ কথা শুনে শামীম শেখ ও তার বন্ধুরা দৌড় দেন। তখন আসামিদের ছোড়া দুইটি গুলির মধ্যে একটি গুলি শামীম শেখের কপালের পাশে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা ককটেল ফাঁটিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শামীম শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর শামীম শেখ মারা যান। এ ঘটনায় নিহত শামীম শেখের পিতা ওহিদুল শেখ দুইজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরমান, মিজান ও নাঈমকে আটক করেন। ১৪ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাইসুল ইসলাম আটক তিনজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে আরমান ও মিজানের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত ।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন