কোনো কর্মকর্তা অনিয়মের মাধ্যমে প্লট পেয়েছে কি-না তদন্ত হবে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, লেকসিটি হাউজিং সোসাইটিতে সদস্য ছাড়া করপোরেশনের কোনো কর্মকর্তা ও বাইরের কেউ অনিয়মতান্ত্রিক বা দুর্নীতির মাধ্যমে প্লট পেয়েছে কিনা তা তদন্ত করে বের করার পর ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি নগরীর টাইগারপাস কর্পোরেশনের কনফারেন্স রুমে লেকসিটি হাউজিং সোসাইটির কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মেয়র রেজাউল করিম বলেন, ষোল বছর আগে করপোরেশন লেকসিটি হাউজিংয়ে প্লট বরাদ্দের উদ্যোগ নেয়। করপোরেশনের হিসাব মতে, এই হাউজিংয়ে প্লট থাকার কথা ২.৫ কাঠা করে ১০২ টি। টাকা জমা দেয়া গ্রাহকদের মধ্যে প্লট বুঝে পেয়েছেন ৪৪৮ জন। ৯৮ জন এখনো তাদের প্লট বুঝে পাননি। তিনি বলেন, নিয়মানুযায়ী সবারই প্লট পাওয়ার কথা। যেহেতু সবাই টাকা জমা দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কাঠা প্রতি ৬ লাখ টাকা করে জমা দিয়ে অনেকে প্লট বরাদ্দ পেয়েছেন আবার অনেকে ৮ লাখ টাকা করে জমা দিয়েও প্লট পাননি। আবার এর মধ্যে কর্পোরেশনের অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তাও প্লট বরাদ্দ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তা হলে সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়াই সমিচিন হবে। মেয়র প্লটের জন্য পূর্বে যারা টাকা জমা দিয়েছেন তাদেরকে বর্তমান বাজার দরে বাড়তি টাকা জমা দিলে প্লট বরাদ্দ দেয়া যায় কিনা ভেবে দেখবেন বলে জানান।
তিনি আরো বলেন, করপোরেশন কোনো ধরণের ব্যবসা প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানটি জনগণের করের ওপর নির্ভরশীল। আর বর্তমান করপোরেশনের আর্থিক সঙ্গতির বিষয়টিও বিবেচনায় নিতে হবে, এই সমস্যার সমাধান করতে হলে বাস্তবমুখী চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেয়া হবে।
বৈঠকে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত ভূ-সম্পত্তি কর্মকর্তা জসীম উদ্দিন, লেকসিটি হাউজিং সোসাইটির সভাপতি এ কে এম মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আফাজউল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই