বড়লেখায় ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের অভিযানে মো: কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পৌরসভার পূর্ব হাটবন্দ এলাকার আকবর আলীর ছেলে।
বুধবার রাতে উপজেলার পৌরসভার রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা’র দিক নির্দেশনায় এসআই দেবল চন্দ্র সরকারের নেতৃত্বে অন্যান্য পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মো: কামালের বিরুদ্ধে থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামীকে বৃহস্পতিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বড়লেখা থানা এলাকাকে মাদকমুক্ত করনের লক্ষ্যে পুলিশের মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার