ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কাপ্তাই সুইডেন পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৪৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কাপ্তাইয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইনস্টিটিউট চত্ত্বরে তারা স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। 
এসময় বিএসপিআই চত্ত্বরে প্রধান গেইটে শিক্ষার্থীরা কুশপুত্তলিকা দাহ্য করে। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএসপিআই এর শিক্ষার্থী মোঃ তারেক হোসেন, মোঃ বেলাল, সায়েম , নাবিউল, আল শাহরিয়ার, নাদিম সহ অনান্য শিক্ষার্থীরা।

এসময় তারা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা এবং  কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে