ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতিকদের মুখে অনেকে আদর্শিক : মাহতাব উদ্দিন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৩:১২

রাজনীতিবিদদের অনেকে মুখে আদর্শিক হলেও আচরণে পাশবিক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। ২১ সেপ্টেম্বর সকালে নগরীর দামপাড়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে ম্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এম এম মান্নান ছিলেন রাজনীতির শুদ্ধপুরুষ। আমরা রাজনীতিবিদরা এখন অনেকে শুধু মুখে মুখে ভালো মানুষ। আমরা যারা রাজনীতি করি, তাদের কেউ কেউ মুখে আদর্শিক কথা বলি আর পাশবিক আচরণ করি। কিন্তু এম এ মান্নান মুখে যা বলতেন, তা-ই বিশ্বাস করতেন। তিনি ছিলেন একজন সত্যিকারের কর্মীবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এমপি-মন্ত্রী হয়েছিলেন। কিন্তু মন্ত্রী হওয়ার পর তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েননি।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এম এ মান্নান আওয়ামী লীগের দুঃসময়ের নেতা ছিলেন। যেকোনো রাজনৈতিক সংকটে নেতাকর্মীদের তিনি সহজে সংগঠিত করতে পারতেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, এম এ মান্নান শতভাগ পরিশুদ্ধ রাজনীতিক। তিনি কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। আজ কিছু নীতিহীন পথভ্রষ্ট মানুষ নেতৃত্বের দুর্বলতায় দলে ঢুকে গেছে এবং নির্বাচনে নৌকা প্রতীকের জন্য কাড়াকাড়ি করছে। এই অশুভ শক্তিকে অবশ্যই প্রতিহত করতে হবে।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল বশর।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন