চিলমারীতে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের আপন উদ্যোগ সংস্থার সভাকক্ষে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা দলের সভাপতি চায়না বেগমের সভাপতিত্ব এই সভাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি চায়না বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার। তিনি বলেন, জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে বিরত সহ সকলকে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রোকাইদা আক্তার লুনা, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী আরা রিনি, সাংগঠনিক সম্পাদক নাসরিন আরা লাভলী, অন্যতম সদস্য কনা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার