সিংড়ায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মিঠুন কুন্ডু সিংড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শীতল কুমার'সহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপগুলোর সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখাসহ নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা একটি জাতীয় উৎসব। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা ও মনিটরিং করার জন্য উপজেলার ৮৫টি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান