কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীসার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবতাবিত হয়ে পড়েছে নদ-নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। ফলে ক্ষতির মুখে পড়ছেন চরাঞ্চলের কৃষকরা।
তবে যদি অবিরাম বৃষ্টি হলে এবং উজানের ঢল অব্যাহত থাকলে দু তিন দিনের মধ্যে বিপদ সীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির সাথে সাথে দুধকুমার নদীর বামনডাঙ্গা ও চর কুটিবাড়ী এলাকা ও তিস্তা নদীর অববাহিকার গতিয়াশাম এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। গত দুদিনে ১০টি পরিবারের ঘর-বাড়ি ভিটে মাটি হারিয়েছে। তারা এখন বিভিন্ন বাঁধে অন্যের জমিতে আশ্র্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাঙ্গনের মুখে পড়েছে ফসলী জমি, রাস্তা, স্কুল, কমিউনিটি ক্লিনিক। এ ছাড়া
স্থানীয়রা জানায়, পানি আরও বৃদ্ধি পেলে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্য ফসলের ক্ষতি হবে।
ধরলা নদীর পানি বিপদ সীমার ৯৭ সে.মি. দুধকুমোর নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ৫১ সে.মি ব্রক্ষপুত্র নুন খাওয়া পয়েন্টে ১.১২ সে.মি, ব্রক্ষপুত্র হাতিয়া পয়েন্টে ১.১২ সে.মি ও ব্রক্ষপুত্র নদ চিলমারী পয়েন্টে ৯৬ সে.মি তিস্তাার কাউনিয়া পয়েন্টে ১৯ সে.মি নীচ দিয়ে প্রবাহিয় হচ্ছে। পানি উন্নয়ন বোর্র্ড এ তথ্য জানিয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী দুইদিন তিস্তা,ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে কুড়িগ্রাম জেলার নদ-নদীগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭