শান্তিগঞ্জে কুয়েত প্রবাসীর আত্মহত্যা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কুয়েত প্রবাসী এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১.০০ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের ঘরুয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জহুর উদ্দিন (৪০)। তিনি মৃত বাহার উদ্দিনের পুত্র ও এই এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির দোতলার সিঁড়ির ছাদের টিনশেড কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ধারনা করছি তিনি প্রবাসী হলেও কোন হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। আমরা এ বিষয়ে খোঁজ-খবর রাখছি। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত