লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত, শোকের ছায়া গ্রামে
মাদারীপুরের এক যুবক লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জীবন ঢালী (২২)। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম ঢালীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় যান জীবন ঢালী। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ও স্বপ্নের ইউরোপের পথে পা বাড়িয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি।
গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়সী জীবন ঢালী । বিষয়টি ফোন করে দেশে তার পরিবারকে নিশ্চিত করেছেন লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা। হঠাৎ এ মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যরা জানান, জীবন ছিলেন পরিবারের একমাত্র ভরসা। তার মৃত্যুর খবরে মা-বাবা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার অনেক যুবক দালালের খপ্পরে পড়ে জীবন দিচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত দেশের বহু যুবক এভাবে জীবন হারাচ্ছেন। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে নিহতের পরিবারকে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু