অপেশাদারিত্ব নয়, অপমানিত হয়ে ‘কল্কি টু’ থেকে সরে এসেছেন দীপিকা
বলিউডের মেগাবাজেট সিনেমা ‘কল্কি’তে নজরকাড়া পারফরম্যান্সের পরও অপেশাদারিত্বের অভিযোগে সিনেমাটির সিক্যুয়েলে দেখা যাবে না দীপিকা পাড়ুকোনকে— এমন খবরে শোরগোল বলিউডে। নির্মাতাদের দাবি, দীপিকার সময় ও দায়বদ্ধতার অভাব থাকায় তাকে এই সিনেমায় নেওয়া যাচ্ছে না। কিন্তু অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীপিকা নিজে থেকেই সিক্যুয়েল থেকে সরার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকতেন দীপিকা। তবে পরবর্তীতে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে শুধু ছোট একটি চরিত্রে আনা হয়। এই খবর পেয়ে অভিনেত্রী ও তার টিম সিক্যুয়েল থেকে সরার সিদ্ধান্ত নেন।
‘কল্কি’ ছবিতে দীপিকা প্রমাণ করেছেন তার দক্ষতা ও সাহস। সিনেমার কিছু দৃশ্যে তিনি চ্যালেঞ্জিং অ্যাকশন ও চারিত্রিক গভীরতা দেখিয়েছিলেন, যা দর্শক ও সমালোচকের কাছেও প্রশংসিত হয়েছে। তবে এবার সিক্যুয়েলে তার অনুপস্থিতি দর্শকদের মধ্যে একরকম হতাশা সৃষ্টি করেছে।
অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোনের অবস্থান বলিউডে শক্তিশালী। কিন্তু এই সিনেমার নির্মাতাদের চিত্রনাট্য পরিবর্তনের মাধ্যমে দীপিকাকে ক্যামিও চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নায়িকার জন্য অপমানজনক বলেও মনে করছেন তার ভক্তরা; তাই সরে এসেছেন বলে অভিমত তাদের।
কিন্তু দীপিকার সাম্প্রতিক অতীত ঘাটলেও, ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর মতো কমার্শিয়াল ও অ্যাকশন-ভিত্তিক সিনেমায় তিনি তার দক্ষতা প্রদর্শন করেছেন। ‘কল্কি’ ছবিতে তার পারফরম্যান্স একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে