ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কাঞ্চনকে গালি, কড়া পদক্ষেপ নিলেন স্ত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১:৫২

ট্রল ও বিতর্ক যেন পিছু ছাড়ে না ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। প্রায়ই নেটমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্যের শিকার হন তারা। বরাবরের মতো এবারও কটু কথার শিকার কাঞ্চন। ফলে আর চুপ থাকতে পারলেন না অভিনেতার স্ত্রী। স্বামীর অপমানের জবাবে নিলেন কড়া পদক্ষেপ।

সম্প্রতি তাদের এক পোস্টে এক নেটিজেন অশ্লীল ভাষায় কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেন। এরপরই শ্রীময়ী পালটা ব্যবস্থা নেন। তিনি কটুক্তিকারীর সেই ফেসবুক প্রোফাইল লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে ব্যবস্থা নিতে আবেদন জানান।

শ্রীময়ী লিখেছেন, ‘সাধারণত আমি এতটা প্রতিক্রিয়া দেই না। অনেকে মজা করে মন্তব্য করেন, আমরা তা দেখেও হাসি বা এড়িয়ে যাই। কিন্তু এবার বাধ্য হয়েছি মুখ খোলার জন্য। অশ্লীল শব্দ প্রয়োগ করে কেউ নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গেছে, অথচ পেশাগত দক্ষতা অজানা। অন্যকে সুন্দর করে তোলার আগে নিজের মন-মস্তিষ্কই ঠিক রাখা জরুরি।’

উল্লেখ্য, বিয়ের আগে থেকেই শ্রীময়ীর সঙ্গে কাঞ্চন মল্লিকের সম্পর্ক নিয়ে নেটিজেনদের কটাক্ষ চলছিল। বয়সের অনেক দূরত্ব নিয়েও নিত্যদিন প্রশ্ন ওঠে। এবার শ্রীময়ীর প্রতিক্রিয়া সেসব সমালোচনার জবাব হিসেবে অনেকে ধরে নিয়েছেন।

এমএসএম / এমএসএম

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়