তাহামসের নতুন আউটলেট উদ্বোধন
রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করল দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড তাহামসের দ্বিতীয় আউটলেট। গতকাল বৃহস্পতিবার সন্ধায় বসুন্ধরা সিটির লেভেল ফাইভের এ ব্লকে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া,নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল।
উদ্বোধন উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে তাহামসের বিভিন্ন পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ব্র্যান্ডটির উদ্যোক্তা ইসরাত সুলতানা তোহফা বলেন, ‘আমাদের কাছ থেকে পাওয়া যাবে যেকোনো সাইজের নান্দনিক ও কাস্টমাইজড ডিজাইনের টি-শার্ট, পানির বোতল, মগ ও ফটোফ্রেম।’
উল্লেখ্য, ২০২০ সালে অনলাইনে টি-শার্ট বিক্রির মাধ্যমে তাহামসের যাত্রা শুরু হয়। উদ্যোক্তা তোহফা তাঁর স্বামী কম্পিউটার প্রকৌশলী ও আলোকচিত্রী আশিক আহমেদ এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে উদ্যোগটি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে তাহামস। এখন ব্র্যান্ডটির পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, জিন্সসহ সব বয়সীদের জন্য বিভিন্ন ধরনের পোশাক।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো