পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি প্রার্থী ফয়সল আলীম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের সড়কের পাশে স্টেশন থেকে মহিপুর কলেজ রোড পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
বহরমপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এতে শতাধিক মেহগনীর চারাগাছ লাগিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট- ১ আসনের ধানের শীষের কান্ডারী এমপি পদপ্রার্থী ফয়সল আলীম। এসময় তিনি বলেন, “দেশের বাতাস, দেশের মাটি রক্ষায় বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগানো পরিবেশ রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে বাঁচানোর একমাত্র উপায়।
আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, বহরমপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’