ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের ভয়ে প্রাণে বাঁচতে দুই যুগেরও বেশি পৈতৃক ভিটেমাটি ছাড়া পরিবারসহ দু'ভাই
সাভার বিরুলিয়া নিবাসী ভানু চন্দ্র সাহার দুইপুত্র অনিল চন্দ্র সাহা ও সুনীল চন্দ্র সাহা পরিবারসহ দুই যুগের বেশি সময় পৈত্রিক ভিটামাটি ছেড়ে বিভিন্ন জেলায় জেলায় পালিয়ে বেড়াচ্ছে ভূমি দস্যু ও জালিয়াতি চক্রের ভয়ে।
জানা যায়, মিরপুর ১২, পল্লবী থানাধীন, দ্বিগুন মৌজা অবস্থিত সিএস খতিয়ান নং ৭৫৫, এসএ- ৬৮৬, আরএস- ৩৬৮, মহানগর সিটি খতিয়ান- ১৭৯৩, ভানু চন্দ্র সাহার দুই ছেলে মহানগর রেকর্ডীয় মালিক অনিল চন্দ্র সাহা ও সুনীল চন্দ্র সাহা ভূমি দস্যু ও জালিয়াত চক্রের শিকার থেকে প্রাণে বাঁচতে দুই যুগেরও বেশি ভিটে মাটি ছাড়া এই আপন দুই ভাই। একান্ত সাক্ষাৎকারে অনিল চন্দ্র সাহা বলেন, দাদা নিত্য বিহারী সাহার একমাত্র ছেলে ভানু চন্দ্র সাহা, সি এস, এস এ,ও আরএস রেকর্ডিং জমির মালিক এবং বর্তমান ঢাকা মহানগরী সিটি জরিপ রেকর্ডীয় মালিক আমরা আপন দুই ভাই অনিল চন্দ্র সাহা ও সুনীল চন্দ্র সাহা আমরা বিরুলিয়া, সাভারের বাসিন্দা। বাবার মৃত্যুর পর থেকে একশ্রেণীর প্রতারক চক্র ও জাল জালিয়াতির শিকার আমরা দুই ভাই। আমাদের নামে হিন্দু ও মুসলমান কিছু দুষ্ট প্রকৃতি ভূমি খেকো নামকরণ ও কাগজপত্র আইডি করে মারাত্মক আকারে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি-ধামকি দিয়ে এলাকাছাড়া করে রেখেছে দীর্ঘ দুই যুগ। প্রাণ বাঁচানোর তাগিদে আমরা ঢাকার বিভিন্ন এলাকাতে আত্মগোপন করে জীবন অতিবাহিত করতে হয়। কিছু সময় মিরপুর কিছু সময় কেরানীগঞ্জ, যশোর, খুলনা, নরসিংদী, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলাতে বাধ্য হয়ে শত্রুদের হাত থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। উত্তরা নিবাসী আমিনুল ইসলাম বারেকের সাথে অনিল ও সুনীল সম্পর্কে বিস্তারিত কথা হয়, তিনিও একই কথা বলেন এবং স্বীকার করেন কিছু জালিয়াতি চক্র তাদের এই সম্পত্তি গ্রাস করার পায়তারা চালাচ্ছে।
সুনিল বাবু বলেন, জীবন ও পৈত্রিক সম্পত্তি বাঁচানোর জন্য কোন কুল কিনারা হয় নাই আমাদের। বিভিন্ন পত্র পত্রিকায় খবর ছাপা হলেও রাষ্ট্রীয় কোন সহযোগিতা পাই নাই। আমাদের পৈত্রিক জমা-জমির খাজনা পরিশোধ করার জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আবেদন করলে আমাদের নামে খাজনা গ্রহনের চিঠি ইস্যু হয়, আমি অনিল চন্দ্র সাহা, পিতা ভানু চন্দ্র সাহা, মাতা-মায়া রানি সাহা, জাতীয় পরিচয় পত্র নং- ১৫২৪০৮৪৪৭০, এবং সুনীল চন্দ্র সাহা জাতীয় পরিচয় পত্র নং- ৩৭৭৩৬৯৭০৫১ ইস্যু হলেও কিছু জাল জালিয়াতি ভুয়া মালিকানা সেজে নাতিপুতি দেখিয়ে আপিল বিভাগে মামলা চলমান থাকাই সরকার বকেয়া রাজস্ব গ্রহণ করিতেছে না।
আমি আমার পরিবারকে রাষ্ট্রীয় আইন সামাজিক শৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্রীয় সহযোগিতা সহ জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত