পাঁচবিবিতে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত একজন নারী চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশন করানোর সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওই প্রসূতির স্বজনরা এমন অভিযোগ করেন। প্রসূতি মুনিরা বেগম (২৯) পাঁচবিবি উপজেলার শুকুরময়ী গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বামী জানান, তার অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিরাকে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সোমবার দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেয়। অপারেশন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান আলী মেহেদীর স্ত্রী ডা. তানবিনা মিনহাজ তিনা। যদিও ডা. তানবিনা মিনহাজ তিনা এ হাসপাতালের কেউ নন।
আরিফ অভিযোগ করে বলেন, সিজারিয়ান অপারেশনের কিছুক্ষণ পর থেকে আমার স্ত্রীর অবস্থার অবনতি ঘটতে থাকে। বিকেলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়। পরে জানতে পারি সংশ্লিষ্ট গাইনি বিষয়ে অদক্ষ ও এ হাসপাতালে কর্মরত না হয়েও ডা. সোলায়মান আলী মেহেদীর স্ত্রী হওয়ার সুবাদে ডা. তানবিনা মিনহাজ তিনা এ অপারেশন করেন।
তবে ডা. সোলায়মান আলী মেহেদী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার দুই বছরের কোর্স করা আছে। আমিই অপারেশন করিয়েছি, আমার স্ত্রী নয়।
এদিকে জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সন্তান জন্ম নেয়ার পর ফুল পড়ার জন্য যে ইনজেকশন দেয়া হয় তা কার্যকর হয়নি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’