ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ফুচকা খাওয়া, রিকশায় ঘোরাঘুরি— ঢাকায় আর কী করলেন হানিয়া আমির?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১২:২৯

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার।

গত বৃহস্পতিবারেই ঢাকায় পা রাখেন হানিয়া আমির। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল। শুক্রবার বিকেলে বেড়াতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে; সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত। আর তা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া।

হানিয়া আমিরের ঢাকা সফর ঘিরে তার লুক নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি তার ঘোরাঘুরিও মন কেড়েছে ভক্তদের। এদিন হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির ওপর নানা ডিজাইনের কাজ করা স্যালোয়ার। এছাড়াও এ সময় তার ঘন-কালো চুলও নজর কাড়ে ভক্তদের। যদিও তার বর্তমান এই হেয়ারস্টাইল নিয়ে নানাজন প্রশ্নও তুলেছেন।

হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা।

শুধু তাই নয়, একসঙ্গে রিকশায়ও ঘোরেন তারা। এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায়।

আবার, আহসান মঞ্জিলের সিড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তোলেন হানিয়া আমির। এ সময় তার সঙ্গে আসা টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েনসার ও অতিথিদেরও দেখা যায়। তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া।

সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় আছেন এই পাকিস্তানি সুন্দরী।

উল্লেখ্য, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে উঠবে।

এছাড়াও আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।

এমএসএম / এমএসএম

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়