প্রাণিসম্পদ সেবায় নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দৃষ্টান্ত স্থাপন
মোবাইল অ্যাপসের মাধ্যমে খামারিদের ঘরে বসে হাতের মুঠোয় সেবা দিয়ে প্রাণিসম্পদ সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস। নির্ভরযোগ্য একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মহামারী করোনাকালীন নিজের জীবনবাজি রেখে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম ও সমমানের পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মিঠুন সরকার তাদের কর্মচারীদের সহযোগিতায় এ পর্যন্ত ৩ লাখ পশুকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। তম্মধ্যে ৮১ হাজার ২৮২টি মুরগি, ১৪ হাজার ৪৪০টি কবুতর, ৯৯ হাজার ৪১০টি হাঁস, ১ হাজার ১০০ টার্কি মুরগি, ৭৫ হাজার কোয়েল পাখি, ১ হাজার ৮৫৮টি ছাগল, ১২০টি মহিষ, ২০০ ভেঢ়া এবং কুকুর-বিড়ালসহ অন্যান্য ৮ হাজার ৬০০।
উক্ত ওয়েবসাইটে ইতোমধ্যে ৪৯৩টি উপজেলা ভেটোরিনারি হাসপাতাল যুক্ত করা হয়েছে। এছাড়া ৭৭টি উপজেলার খামারিগণ চিকিৎসা গ্রহণ করেছেন। প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার মানুষ এ সেবা গ্রহণ করেছেন। এ ওয়েভ সাইটে ২ হাজার ৭শত ১৭ জন মানুষ যুক্ত হয়েছেন এবং ২১০০শত খামারিকে সচেতনতামূলক এসএমএস পাঠানো হয়েছে। ডিজিট করেছেন ২ লাখ ৬৬ হাজার ৩৯৪ জন, সেবা নিয়েছেন ৭০ হাজার মানুষ।
সূত্রটি আরো জানায়, বাংলাদেশের ১ম সম্পূর্ণ অনলাইন ডিজিট প্রাণিসম্পদ সেবায় নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ২০২০ সালে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ উদ্ভাবণী উদ্যোগে হিসেবে পুরস্কার প্রাপ্ত হন। ২০২১ সালে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সম্মাননা প্রদান এবং একই সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘ইলোভেশন শো কেসিং ২০২১’ এ প্রথম স্থান অর্জন করেন।
ডা. মো. কামরুল ইসলাম ও ডা. মিঠুন সরকার এ প্রতিনিধিকে জানান, দেশের প্রত্যন্ত এলাকায় ভেটেরিনারি সেবা পৌঁছায় না। প্রাণিসম্পদ অফিস ২০ কিলোমিটার দূরে, যেখানে ভেটেরিনারি সার্ভিস সবার জন্য সহজপ্রাপ্তি হয়ে ওঠে না। সে সকল এলাকায় নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস bdvets.com এবং ইউটিউবের মধ্যে সেবা দিয়ে আসছেন। এককথায় নরসিংদী সদর প্রাণিসম্পদ অফিসে কর্মরত কর্মকর্তাগণ তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে প্রাণিসম্পদ সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এমএসএম / জামান
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত