ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৩:৫৮

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি বলেন, “দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।”

তিনি আরো জানান, দূর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। এছাড়া, সিসিটিভি ক্যামেরা, টহল পুলিশ ও ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নজরদারি চালাবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন  অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন , জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, সুজন কুমার, সালেহুর রহমান সজিব ও জনি সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে তারা জনসচেতনতা সৃষ্টি করেন। তাই উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে জয়পুরহাটে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার