ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৪:৫১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা একডেমিক সুপারভাইজর নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। 

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন- পাগলা মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, শিক্ষার্থী ছায়মা ইসলাম শিপা।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, তথ্যসেবা কর্মকর্তা শাপলা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনার সভার পর বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান