ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফটোশুটে ক্যাটরিনার মাতৃত্বের আভাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ১২:১৫

সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন এমনটা। সম্প্রতি নায়িকার এক ফটোশুটে সেই জল্পনা যেন আরও জোরালো হলো! নায়িকার বেবিবাম্প যেন এবার নজরেই পড়ল তার ভক্তদের!
চেরি রঙের পোশাকে একটি বিজ্ঞাপনী শুটের সময় ক্যাটরিনার কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তার গর্ভাবস্থার এই ছবি নজর কাড়ে নেটিজেনদের। অধিকাংশের দাবি, ক্যাটরিনার বেবিবাম্প দৃশ্যমান, আর এই ফটোশুটটি হতে পারে ক্যাটরিনার মাতৃত্বের ফটোশুট!
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি থেকে মাসের শেষের মধ্যে সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।
চিকিৎসকের দেওয়া সম্ভাব্য তারিখও ওই সময়ের মধ্যেই। যদিও ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। সন্তান জন্মের পর আনুষ্ঠানিকভাবে খবর জানাবেন বলেই পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। এর আগে জুলাই মাসে আলিবাগে ছুটি কাটানোর সময় ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক ও সতর্ক চলাফেরার কিছু ছবি প্রকাশ পায়, যা থেকে গর্ভধারণের জল্পনা শুরু হয়। সাম্প্রতিক শুটের ছবিতে সেই গুঞ্জনের সত্যতা আরও স্পষ্ট হয়েছে।

 

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?