ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শুভশ্রীকে ছাড়াই পাঁচ নায়িকার সঙ্গে দেবের রোম্যান্স!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ১:৩৪

টালিউডে আসছে দেব অভিনীত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। সদ্যই অনুষ্ঠিত হয়েছে ছবিটির প্রচার অনুষ্ঠান। গত শনিবার কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানের দিনে মঞ্চ মাতান দেব, সঙ্গে ছিলেন টালিউডের পাঁচ নায়িকাও।

এদিন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এই আসর। সেখানে দেব দর্শনের জন্যও অপেক্ষায় মুখর দর্শক। এক পর্যায়ে রাজকীয় ভঙ্গিমায় প্রবেশ করেন দেব।

ইন্ডাস্ট্রিতে দুই দশকের পথচলা সম্পন্ন করলেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চের পাশাপাশি উদযাপন করা হলো এই নায়কের জীবনের সেই বিশেষ অধ্যায়ও।

দীর্ঘ দুই দশকে যেসব নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন, তাদের বেশ কয়েকজনের সঙ্গে রোম্যান্টিক গানে নেচে মঞ্চ মাতালেন দেব। তার মধ্যে ছিলেন নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি প্রমুখ। এদিন সুপারস্টারের বিশ বছরের জার্নিতে অংশীদার হতে পেরে আপ্লুত তারা প্রত্যেকেই।

তবে তারকাখচিত এই মঞ্চে যিনি ছিলেন না তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলী। প্রাক্তন এই জুটির প্রত্যাবর্তনে গত আগস্টেই আশায় বুক বেঁধেছিলেন দর্শক। তবে এদিন দেবের সব নায়িকারা ছবির প্রচারে উপস্থিত থাকলেও ছিলেন না শুভশ্রী; যদিও তার অনুপস্থিতির কারণ জানা যায়নি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?