ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীর এস এস স্টিল কারখানার ৫ শ্রমিক দগ্ধ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৪:৫৭

টঙ্গীর এস এস স্টিল মিলকারখানায় লোহা গলানোর সময় অগ্নিদগ্ধ হয়ে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিকদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

জানা গেছে, বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত এস এস স্টিল মিলে এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মুনতাহির মাহমুদ (২৮), বিল্লাল হোসেন (৩৮), সাগর আলী (৩৫), সোহেল মিয়া (৩৮) ও আসাদুল্লা (৪৫)। 

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. জিয়াউর রহমান জানান, লোহাকে গলানোর জন্য চুম্বকের সাহায্যে আগুনের চুল্লিতে ফেলার সময় অসাবধানতাবশত আগুনের চুল্লিতে লোহা ফেলার সময় আগুনের ফুলকি এসে শ্রমিকদের গায়ে লাগে। এতে পাঁচ শ্রমিক আহত হন। 

এস এস স্টিল মিলের জেনারেল ম্যানেজার রাসেল বাবু জানান, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন