ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে মানুষের কল্যাণে কাজ করব- আমিনুল ইসলাম


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ৩:৩৪

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জীবন দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা দেবো। ভীতিমুক্ত একটি দেশ গঠন করা হবে ইনশাল্লাহ। 

তিনি বলেন, ভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ আসনের নাগরিক, তাই একসাথে এ আসন গড়তে হবে। বিগত সময়ে আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রিয় বাহিনীকে ব্যবহার করে আমাদের কণ্ঠরোধ করা হয়েছে। নাগরিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ অব্যাহত থাকবে।’’

তিনি আরও বলেন, আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদের চাহিদা ও পরামর্শ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করব। এই আসনকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তুলব।’তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত আসন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ৬ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আব্দুর রহমান কনভেনশন হল সংলগ্ন স্থানে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় হরিরাম করের সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের সভাপতি জুনেদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম বলেন, বিগত সরকার রাজনৈতিক হীন স্বার্থে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে রেখেছিল। যারা অমুসলিমদের ক্ষতি করে তারা দুষ্কৃতকারী। কোনো মুসলমান আরেক মুসলমান কিংবা অমুসলিমদের ক্ষতি করতে পারে না। সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্য নিশ্চিত করে মৌলভীবাজার-১ আসনকে একটি মানবিক, আধুনিক ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’ 

স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের নেতারা জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মতবিনিময় ও সম্প্রীতির আহ্বান সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে। উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ মুক্ত আলোচনা করেন এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ও নায্য অধিকারের লক্ষ্যে সৎ, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পেশাজীবি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমীন, পৌরসভা সেক্রেটারি আব্দুস সামাদ, সদর ইউনিয়ন সহ-সভাপতি নিজাম উদ্দিন, জামায়াত নেতা আব্দুল খালিক, কান্ত রাম কর, সমর রাম কর, চিত্ত রাম কর প্রমুখ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা