ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতির দাবিতে নরসিংদীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ৩:৪৩

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীকরণের দাবিতে নরসিংদীতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী পৌর পার্ক জুলাই চত্ত্বর থেকে শুরু করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, ২৪শে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অথচ দীর্ঘ এক বছরেও এর যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই ঐতিহাসিক দিনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এসময় তারা জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীভাবে প্রতিষ্ঠার জোর দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শহীদ আশিকুল ইসলাম রাব্বির মা শামসুন্নাহার, শহীদ তামিম হৃদয়ের বাবা তমিজ উদ্দীন ও আহত জুলাই যোদ্ধারা। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারক লিপি প্রদান করেন।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে