ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ৪:৫৯

কুড়িগ্রামের নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকের ক্যাশিয়ারের  স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানীর কারনে অতিষ্ঠ হয়েছে ভুক্তভোগী মহল। জানা গেছে ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে আসলে বিভিন্ন অজুহাতে চেক ডেভিট না করে বিভিন্ন ভুলের অজুহাতে দিনের পর দিন ঘুরাতে থাকে। বাধ্য হয়ে অনেকে তাকে ম্যানেজ করে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য হন। একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন তিনি বেশী ভাগ সময় মোবাইল নিয়ে ব্যাস্ত থাকেন। ফলে চেক ডেভিট করতে আসা গ্রাহকদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। হয়রানীর কারনে বর্তমানে নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহকরা এই ব্যাংক হইতে তাদের হিসাব গুলো অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার পরিক্ল্পনা করছে বলে জানিয়েছেন। নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি  মোঃ শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন এই ব্যাংক কর্মচারীর আচরণ ও অভদ্র ব্যবহারের কারনে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করার প্রয়োজন। তা না হলে  এই ব্যাংকের আস্থা গ্রাহকের কাছে সংকটে পড়বে। একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, এই ব্যাংক কর্মচারী নিষিদ্ধ আওয়ামীলীগের সত্রুিয় সদস্য হওয়ায়  প্রতিনিয়ত গ্রাহকের সঙ্গে কুরুচির্পূন ব্যবহার করে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহলের ধারনা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার