কুমিল্লায় ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ডিএক্স গ্রুপের অন্যতম ব্যবসায়িক উদ্যোগ ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বিশ্বখ্যাত আইমা এবং লুইআন ব্র্যান্ডের আধুনিক ইলেকট্রিক স্কুটার নিয়ে প্রতিষ্ঠানটি কুমিল্লার বাজারে আত্মপ্রকাশ করলো।
আজকে কুমিল্লার বিশ্বরোড এলাকায় একটি আধুনিক ব্র্যান্ড শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নতুন যাত্রা শুরু করেছে , যা ডিএক্স গ্রুপের ব্যবসায়িক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা যাচ্ছে ।
বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয় আইমা ও লুইআন স্কুটারের চারটি ভিন্ন মডেল এখানে পাওয়া যাচ্ছে। মডেলগুলোর দাম ৯৯,৯৯০ টাকা থেকে ১,৪৩,০০০ টাকা পর্যন্ত। প্রতিটি স্কুটারের সঙ্গে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি সেবা ও আকর্ষণীয় উপহার।
ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন ডিএক্স নিউ এনার্জি’র হেড অফ বিজনেস হারুন অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেনহেড অব রিটেল এক্সিকিউটিভ চেয়ারম্যান এস এম মাহমুদুল আলম
চ্যানেল ম্যানেজার রেজাউল করিম, এজিএম মোঃ আব্দুল কাদের, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ডিরেক্টর ব্রুস ওয়েন,ওভারসি সেলস ডিপার্টমেন্ট হেড মাইকেল প্যান ,মার্কেটিং এবং ব্র্যান্ড যোগাযোগ ব্যবস্থাপক মোঃ জান্নাতুল নাঈম,
এম.টি.ও মার্কেটিং তারিকুল ইসলাম, শোরুমের প্রোপ্রাইটর ইউসুফ হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় গ্রাহকদের আগ্রহ এবং নানা প্রশ্ন প্রমাণ করেছে যে ইলেকট্রিক স্কুটারের এই নতুন উদ্যোগ কুমিল্লার বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে।
ডিএক্স নিউ এনার্জি আশা করছে, এ সফল উদ্বোধনের মাধ্যমে তারা শুধু বাজারে অবস্থান শক্তিশালী করবে না, বরং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করবে এবং বাংলাদেশে ইলেকট্রিক মোবিলিটি সমাধানের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কচুয়ায় বসতঘরের সিদ কেটে চুরি, বাধা দেওয়ায় বৃদ্ধা খুন
আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা
অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
তিস্তায় পাহাড়ি ঢল: প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, লালমনিরহাটে পানিবন্দি ১০ হাজার পরিবার
সাতকানিয়ায় বনবিভাগের জায়গার বিরোধেই অপহরণ , আঘাতের ৪দিন পরেই মৃত্যু
১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে র্যাবের হাতে গ্রেপ্তার
বাগেরহাট পৌর শহরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
টুঙ্গিপাড়ার কৃতী সন্তান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম, উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী
দুই মামলায় সাভার থানা ছাত্রদল নেতা মাহাবুব সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা