রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সকলের অগোচরে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের অফিস এবং শ্রেণিকক্ষের তালা ভেঙে ইন্টারনেট রাউটার চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের তালা খুলতে গিয়ে দরজা খোলা দেখতে পান। কক্ষের ভিতরে ঢুকে তিনি দেখেন ইন্টারনেট রাউটারটি চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ থাকায় চোরেরা এ সুযোগ নিয়েছে। এলাকাতে মাদক কারবারি ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এসব চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। এনিয়ে তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস বানু জানান, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাটি ইতোমধ্যেই আমাদের দপ্তরে জানানো হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘চুরির ঘটনায় প্রধান শিক্ষককে জিডি করার জন্য বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, ওই বিদ্যালয়ে এর আগে ১২টি সিলিং ফ্যান চুরি হয়েছে যার হদিস আজও মেলেনি।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা